পরিযায়ী শ্রমিক কবিতা

পরিযায়ী শ্রমিক

তোমরা যখন বাড়িতে বসে, খাচ্ছো গরম ভাত,
ওরা তখন ক্ষিদের জ্বালায়, হচ্ছে কুপোকাত।
ওদের ও তো বাঁচার জন্য, চাই যে মুখে অন্ন,
আটকে আছে ওরা, রাজ্যে ভিন্ন ভিন্ন।
বন্ধ হয়েছে কাজ, শেষ হয়েছে টাকাপয়সা,
বাড়ি পৌঁছানোটা এখন, ওদের বাঁচার ভরসা।
কেউ ফিরছে সাইকেল করে, কেউ বা পায়ে হেঁটে,
মারা পড়েছে রাস্তাঘাটে, প্রতি মিনিটে।
ওদের কি দোষ ছিলো বলো, দেশে ছিলো না যে কাজ,
ওদের সাহায্য করবার জন্য, নেই কি কেউ আজ?

                                                  --জয়দীপ দাস




Migrant workers


 When you sit at home, you eat hot rice,

 They are then starving, being knocked out.

 To survive, they want food in their mouths,

 They are stuck, different in different states.

 The work has stopped, the money is gone,

 Reaching home now, their hope of survival.

 Someone is cycling, someone is walking,

 Died on the road, every minute.

 Tell me what's wrong with them, there was no work in the country,

 Is there anyone today to help them?

                                          --Joydip Das




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা- বেকারত্ব

কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড