পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা- তোমার কল্পনা

তোমার কল্পনা রৌদ্রতপ্ত দুপুর বেলা, দক্ষিণ হাওয়া করছে খেলা, ঢেউ উঠেছে মনের ভেলায়, কল্পনা আমার তোমাতে মেলায়। তোমার ঘ্রাণ বাতাসে মিশে, করছে আমায় মাতোয়ারা, তোমার মুখের মিষ্টি হাসি, করেছে ‌আমায় ছন্নছাড়া। তোমার স্বপ্নে বিলীন আমি, অনুভূতিগুলো দিচ্ছে টান, নিকোটিনের কালো ধোঁয়া, ভিতরটা করছে খানখান।                       ✍️ জয়দীপ দাস

কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড

বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড বন্ধু তোমার গার্লফ্রেন্ডের প্রশংসা, শুনেছি তোমার মুখে; বন্ধু তুমি সত্যিই কি আছো সুখে? যখন তোমার গার্লফ্রেন্ড ছিলোনা, ছিলে তুমি অন্যরকম; এখন তোমার মধ্যে পরিবর্তন হয়েছে, অনেকরকম। আমোদ-প্রমোদ, হাসি ফুর্তিতে বিশ্বাসী তুমি; হঠাৎ আজ হয়ে উঠেছো, তুমি অভিমানী। অল্প একটু কথা হয়েছে, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে; কথাবার্তা শুনে কাটলো আমার, দিনটা নিরানন্দে। তোমার গার্লফ্রেন্ডের অহংকার অনেক, করে যে সরকারি চাকরি; মানুষকে কীভাবে সম্মান দিতে হয়, শিখেনি এটা বোধকরি। সাহায্য কিছু লাগলে বন্ধু, আমায় দিও ডাক; আমি আছি সবসময় পাশে দিন হোক কিংবা রাত। বন্ধু তুমি সুখে থেকো, এটাই করি প্রার্থনা; গার্লফ্রেন্ডকে পেয়ে বন্ধু, আমায় ভুলে যেওনা।                                                                 --জয়দীপ দাস 

কবিতা-যোগাসন

যোগাসন আধুনিক জীবনযাত্রায় নিজেকে সুস্থ রাখতে বিকল্প নেই যার; নিত্যদিন করতে হয়, যোগাসন নাম তার। পুরানের সময় থেকে ভারতবর্ষে যোগাসন চলছে; গোটা বিশ্বের মানুষ আজ যোগের উপকারিতার কথা বলছে। অঙ্গ প্রত্যঙ্গের সঠিক চালনা, যোগাযোগ ও সুস্থতা বজায় রাখে; জীবনের সঙ্গে প্রকৃতির যোগসূত্র বাঁধে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাড়ায় আত্মবিশ্বাস; যোগের সময় খেয়াল রাখতে হয় নিঃশ্বাস প্রশ্বাস। এটির পোশাক হয় সর্বদা আরামদায়ক ও ঢিলেঢালা; এটি করার সঠিক সময় হল ভোরবেলা। শরীর ও মনের মধ্যে যোগসূত্র তৈরি করে যোগাসন; মানসিক চাপ ও ক্লান্তিভাব করে নিয়ন্ত্রণ। নিয়মমাফিক খালিপেটে যদি করো যোগের প্রয়োগ; তাহলে তুমি থাকবে সবসময় নিরোগ।                                                               --জয়দীপ দাস

কবিতা- ইন্টারনেট

ইন্টারনেট কি আজব দিন আইল রে ভাই; সবাইকে মোবাইল নিয়ে ব্যস্ত হতে দেখতে পাই। বাচ্চা থেকে বুড়ো, ঘাটছে সবাই ইন্টারনেট; রিচার্জ কোম্পানিগুলো, ভরাচ্ছে তাদের পেট। সোস্যাল মিডিয়া নিয়ে, নেটিজেনরা আছে মজে; বাপের টাকায় রিচার্জ করে, আছে খোশমেজাজে। অনলাইন গেমগুলো, করছে বাচ্চাদের নেশাগ্রস্ত; চার্জ কিংবা নেট শেষ হলে, হয় এরা ব্যতিব্যস্ত। অনলাইনে শেখার মতন আছে যে কত কিছু; ভুল অনেক তথ্যও আছে পিছু পিছু। অনলাইনের সঠিক ব্যবহার করে কয়জন? বেশিরভাগ ব্যস্ত থাকে করতে মনোরঞ্জন।                                                 --জয়দীপ দাস

কবিতা- দুর্নীতি

দুর্নীতি বলিউডে হয়েছে দুর্নীতি, গিয়েছে প্রতিভার প্রান; সেজন্য সবাই আজ, হয়েছে হয়রান। চারিদিকে তাকিয়ে দেখো, দুর্নীতিতে ভরপুর; সেসব দেখেও, না দেখার ভান কর তোমরা, দিনদুপুর। সরকারি কাজ দেখো, সেখানেও হচ্ছে দুর্নীতি; সুবিধাগুলো তারাই পাচ্ছে, খাটছে যারা গোলামি। শিক্ষা থেকে শুরু করে, সবেতেই চাই দাদার হাত, কেউ না থাকলে প্রতিভা হবে, অবশ্যই কুপোকাত। সিস্টেমগুলো পচে গেছে, প্রতিভাগুলোর কি দোষ বলো; প্রতিবাদ যদি করতেই হয়, সবেতেই আগুন জ্বালো।                                                        --জয়দীপ দাস Corruption  Bollywood has had a corruption, the genius has gone;  That is why everyone has been harassed today.  Look around, the corruption is full;  Even if you see them, pretend not to see, day and night.  When it comes to government work, look at the corruption;  Those who are working in slavery are getting the benefits. ...

কবিতা- বৌমার স্বাধীনতা

বৌমার স্বাধীনতা আজকের দিনেও বৌমাদের কি প্রকৃত স্বাধীনতা আছে? ওসব কথা বলতে এবং শুনতে ভালো, বাকি সবই মিছে। এই তো সেদিন, পাশের বাড়ির শাশুড়ি-টা দিচ্ছে গালাগালি; বৌমা নাকি সামলাতে পারেনা, ভালো করে গৃহস্থলি। বৌমা যদি দুপুরেতে একটু ঘুমায়; তাতেই শাশুড়ি বৌমাকে, পাঁচ কথা শোনায়। রান্নার স্বাদ কোনোদিন, হয় যদি খারাপ; শাশুড়ির মাথায় সেদিন, বেড়ে যায় রক্তচাপ। বৌমা যদি চায় যেতে, বাপের বাড়িতে; শাশুড়ি পড়ে যায়, বেজায় অসস্তিতে। যেদিন এইসব শাশুড়ির, হবে চৈতন্য; সেদিন দেশের প্রতিটি বৌমার, জীবন হবে ধন্য।                                                         --জয়দীপ দাস Girl's freedom  Do women still have real freedom today?  It's good to talk and listen, everything else is a lie.  This is the mother-in-law of the house next door, cursing;  Daughter-in-law can't handle it, household well.  If daughter-in-law sleeps a little at noon...

কবিতা- জল নিকাশি

ছবি
বর্ষাকালে বৃষ্টি তুমি, ঝরে পড় কেন বেশি? তোমার জন্য ঝগড়া শুরু হয়, নিয়ে জল নিকাশি। জায়গা জমির, ছাদের কিংবা রাস্তার জল; কোথা থেকে বয়ে যাবে, সেই নিয়েই হয় কোলাহল। কেউ কেউ ইচ্ছে করেই বন্ধ করে দেয় নালা; যাদের নিকাশি ব্যবস্হা খারাপ, তাদের বাড়ে জ্বালা। শাকসবজি নষ্ট হয়, পুকুর যায় ডুবে; বাড়ির ভেতরে জল ঢুকলে, থাকতে হয় অসহায়ভাবে। যেদিন মানুষের চিন্তাধারা বদলাবে, হবে জল নিকাশির সমাধান; সেদিন মানুষের মধ্যে কমবে অনেক ব্যবধান।                                                        --জয়দীপ দাস Drainage  You rain in the rainy season, why fall more?  The quarrel starts for you, drain the water.   land, roof or street water;  Where it will flow from, that is cause of noise.  Some people intentionally close the drain;  Those whose drainage system is bad, it leads to irritation.  Vegetables are spoiled, the pond goes drow...

কবিতা- বেকারত্ব

ছবি
বেকারত্ব বেকার নামের ট্যাগটা, দিয়ো না মোদের গায়ে; তোমাদের কথাবার্তা শুনে, খুব কষ্ট লাগে। আমাদের কি দোষ ছিলো বলো, করেছি তো লেখাপড়া; ভাবিনি কখনো , জীবন হবে এইরকম ছন্নছাড়া। কত আশা, কত স্বপ্ন ছিল মোদের বুকে; কোথাও বোধহয় ভূল ছিল, জীবনের অংকে। দেশে নেই শিল্প, নেই সরকারি চাকরির পরীক্ষা; বেকার বলে ডাকার আগে, দেখে নাও একবার সমীক্ষা। কত মেধা হারিয়ে যায়, দুর্নীতির ফলে; সমাজ আজ তাদেরকেও বেকার বলে।                                          --জয়দীপ দাস Unemployment  Unemployment name tag, please don't give us;  It hurts to hear when you talk.  Please tell, whats is our fault, we complete our education;  I never thought life would be so chaotic.  How many hopes, how many dreams were in our eye's;  Maybe there was a mistake somewhere in the mathematics of life.  There is no industry in the country, no government job ;  Before calling it unemployed, take...