কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড
বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড
বন্ধু তোমার গার্লফ্রেন্ডের প্রশংসা, শুনেছি তোমার মুখে;
বন্ধু তুমি সত্যিই কি আছো সুখে?
যখন তোমার গার্লফ্রেন্ড ছিলোনা, ছিলে তুমি অন্যরকম;
এখন তোমার মধ্যে পরিবর্তন হয়েছে, অনেকরকম।
আমোদ-প্রমোদ, হাসি ফুর্তিতে বিশ্বাসী তুমি;
হঠাৎ আজ হয়ে উঠেছো, তুমি অভিমানী।
অল্প একটু কথা হয়েছে, তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে;
কথাবার্তা শুনে কাটলো আমার, দিনটা নিরানন্দে।
তোমার গার্লফ্রেন্ডের অহংকার অনেক, করে যে সরকারি চাকরি;
মানুষকে কীভাবে সম্মান দিতে হয়, শিখেনি এটা বোধকরি।
সাহায্য কিছু লাগলে বন্ধু, আমায় দিও ডাক;
আমি আছি সবসময় পাশে দিন হোক কিংবা রাত।
বন্ধু তুমি সুখে থেকো, এটাই করি প্রার্থনা;
গার্লফ্রেন্ডকে পেয়ে বন্ধু, আমায় ভুলে যেওনা।
--জয়দীপ দাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন