পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা- বাবার গুরুত্ব

ছবি
      বাবার গুরুত্ব          আজ তুমি বড় হয়েছো, মানতে চাওনা বাবার অধীনত্ব; যেদিন তুমি বাবাকে হারাবে, বুঝবে সেদিন গুরুত্ব। যেদিন হাতে ধরতে হবে, বাজারের ব্যাগখানা; সেদিন থেকে বন্ধ হবে, তোমার সব বাবুয়ানা। এখন তো দিব্যি আছো, খাচ্ছো আর ঘুরে বেড়াচ্ছ; আজ পর্যন্ত কতটুকুইবা বাবার পাশে দাঁড়িয়েছো? এখন তো দু-হাত ভরে উড়াচ্ছো , বাবার আয়ের টাকাপয়সা; তখন তুমি দুচোখে দেখবে, শুধুই ধোঁয়াশা। যেদিন সংসার চালাতে হবে,  পড়বে কাঁধে দায়িত্ব; সেদিন তুমি বুঝবে ঠিক, বাবার কত মহত্ব।                                               --জয়দীপ দাস The importance of father  Today you have grown up, do not want to accept the subordination of the father;  The day you lose your father, you will understand the importance.  The day to hand, the market bag;  It will be closed from that day, all your l...

কবিতা- প্রেমের স্মৃতি

ছবি
                            কলমটা আজ তুলে নিলাম, অনেক দিনের পরে; তোমার কথা আজও আমার, ভীষন মনে পড়ে। লিখেছিলাম প্রথম কবিতা, তোমার প্রেমে পড়ে; সেসব স্মৃতি আজ ঘুরে বেড়ায়, আমার মনের ঘরে। করে নিয়েছিলাম আপন, দিয়েছিলাম ভালোবাসা; তুমি শুধু দিয়েছিলে মিথ্যে আশা। রাখতে পারোনি কথা, চলে গেলে বহু দূরে; বোধহয় তুমি পেয়েছিলে, আমার থেকেও দামী হিরে। যেখানেই থেকো, সুখে থেকো, এটাই করি প্রার্থনা; তুমি ওড়ো মনের সুখে, মেলে তোমার ডানা।                                                  --জয়দীপ দাস Memories of love  I picked up the pen today, many days later;  I still remember your words very well.  Wrote the first poem, fell in love with you;  Those memories revolve around me, even today in my mind.  I took you, I gave you love;  You just gave false ...

পরিযায়ী শ্রমিক কবিতা

ছবি
পরিযায়ী শ্রমিক তোমরা যখন বাড়িতে বসে, খাচ্ছো গরম ভাত, ওরা তখন ক্ষিদের জ্বালায়, হচ্ছে কুপোকাত। ওদের ও তো বাঁচার জন্য, চাই যে মুখে অন্ন, আটকে আছে ওরা, রাজ্যে ভিন্ন ভিন্ন। বন্ধ হয়েছে কাজ, শেষ হয়েছে টাকাপয়সা, বাড়ি পৌঁছানোটা এখন, ওদের বাঁচার ভরসা। কেউ ফিরছে সাইকেল করে, কেউ বা পায়ে হেঁটে, মারা পড়েছে রাস্তাঘাটে, প্রতি মিনিটে। ওদের কি দোষ ছিলো বলো, দেশে ছিলো না যে কাজ, ওদের সাহায্য করবার জন্য, নেই কি কেউ আজ?                                                   --জয়দীপ দাস Migrant workers  When you sit at home, you eat hot rice,  They are then starving, being knocked out.  To survive, they want food in their mouths,  They are stuck, different in different states.  The work has stopped, the money is gone,  Reaching home now, their hope of survival.  Someone is cycling, someone is walking,  D...

মা

ছবি
                      মা পৃথিবীর আলো দেখছি আজ, মা এর জন্য; মা এর ভালোবাসা, সবসময় হয় স্বার্থশূন্য। ছোট থেকে আদর যত্নে, বড় করে তোলে, আমি ধন্য, জন্ম নিয়ে, তোমার কোলে। জীবনের প্রথম শিক্ষক, ছিলে তুমি মা; তোমার হয়না, কোনো তুলনা। বিপদের দিনে সবাই, দূর থেকে হাসে, একমাত্র তুমি থাকো, সবসময় পাশে। বয়সটা হোকনা যতই, আট কিংবা আশি, মা তোমাকে আমি অনেক ভালবাসি।                                       --জয়দীপ দাস                                            Mother Seeing the light of day today, for mother;  Mother's love, always selfless....

কবিতা - রবি ঠাকুরকে শ্রদ্ধা

ছবি
         রবি ঠাকুর রবি ঠাকুর, তুমি গোটা বিশ্বের কবি; সকলের অন্তরে আছে, তোমার ছবি। দুই দেশের জাতীয় সংগীতের, স্রষ্টা তুমি; এই মহান ভারতবর্ষ, তোমার জন্মভূমি। তোমার সৃষ্ট সংগীত, বাজে আজও গোটা বিশ্বে; সকলে মাথা নত করে, তোমার শ্রেষ্ঠত্বে। তোমার লেখা উপন্যাস,গল্প, কাব্য কিংবা নাটক; আজও সমাদরে গ্রহন করে, বিশ্বের সকল পাঠক। গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে, তোমার তৈরি শান্তিনিকেতন; তোমার সম্মানের হয়নি আজও, কোনো পরিবর্তন। পেয়েছিলে সাহিত্য নোবেল, হয়েছিল মাথা উঁচু, বিশ্বের দরবারে; তোমাকে জানাই প্রনাম, ভক্তিশ্রদ্ধা সহকারে।                                             ‌--জয়দীপ দাস         "  Rabindranath Tagore" Ravi Tagore, you are the poet of the whole world;  Everyone has a picture of you in their heart.  You are the creator of the national anthems of the two countries;  This great India, your h...

ফিরে দেখা স্কুল জীবন(Looking back on school life)

ছবি
তোমাদের কি মনে পড়ে, স্কুল জীবনের দিনগুলো? পড়াশোনার পাশাপাশি, চলত যে কত খেলাধুলো। প্রথম বেঞ্চে বসার জন্য,তাড়াতাড়ি স্কুলে যাওয়া; টিফিনে, দুই টাকার, সেই মশলা মুড়ি খাওয়া। পড়াশোনা না পারলে, করতে হতো কানধরে ওঠবোস; সেইসব দিনের কথা ভাবলে, এখন হয় আফসোস। বন্ধুদের মাঝে চলত, কতই না মারামারি; মনিটর করত যে, সেইসব খবরদারি। বছর শেষে স্কুলে হতো, বার্ষিক অনুষ্ঠান; সেগুলোর পেছনে থাকতো, তোমাদের অবদান। শীতকালে স্কুল থেকে, ঘুরতে যাওয়া হতো; সবই চলতো, শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশমতো। সরস্বতী পূজার সময়, রাত্রে থাকা হতো স্কুলে; তোমারা কি সেসব কথা, সবই ভুলে গেলে?                                                  --জয়দীপ দাস Looking back on school life Do you remember the days of school life?  In addition to studying, there was a lot of sports going on.  To sit on the first bench, to go to school early;  Two rupees in a tiff...

প্রথম প্রেম(First Love)

ছবি
প্রথম প্রেম প্রথম প্রেমে পড়েছিলাম, সময়টা ছিল বসন্ত; তোমার জন্য আমার ভালোবাসা, আজও অফুরন্ত। দিয়েছিলাম হাতে, গোলাপ ফুলের তোড়া; তখন থেকেই লেখা শুরু, ভালোবাসার এই ছড়া। দেখেছিলাম চাঁদ, সূর্য, তারা, তোমার ওই মুখেতে; তোমার জায়গা আজও, আমার এই বুকেতে। পেয়েছিলাম প্রথম স্পর্শ, তোমার ওই কোমল হাতের; ভেসে গিয়েছিলাম মধ্যে দিয়ে, অন্য এক স্রোতের। তোমার গায়ের গন্ধ, আজও আমার ঘ্রানে মিশে; তুমি সবসময় আছো, আমার অর্ধাংশে।                                                     --জয়দীপ দাস First love  I fell in love first, the time was spring;  My love for you is endless even today.  I gave her a bouquet of roses,  Since then, I started writing this love rhyme.  I saw the moon, the sun, the stars, in your face;  Your place is still in my heart.  I got the first touch of that gentle hand of yours; ...

প্রিয়তমা(Darling)

ছবি
প্রিয়তমা তোমাকে প্রথম দেখেছিলাম, দাদার বিয়েতে; মুখটি ভরা ছিল, এক ভূবনমোহিনী হাসিতে। তোমার লাস্যময়ী চোখদুটো ছিল, হরিন নয়নী; মনে হয়েছিল, এ যেন কোন এক, কল্পকাহিনী। মাথার ঘন কালো কোঁকড়ানো কেশরাশি, ঝুলছিল কোমর পর্যন্ত; আমার মনে প্রস্ফুটিত হয়েছিল, এক নব বসন্ত। গোলাপের পাঁপড়ির মতোই ছিল, তোমার ঠোঁটদুটো; চেয়েছিলাম সারাজীবনের মতোন, ধরতে তোমার হাতদুটো। তোমার কোকিল কন্ঠী গলার স্বর ছিল, যেমন মিষ্ট; আমি হয়ে পড়েছিলাম, তোমার প্রতি, ভীষণ আকৃষ্ট। তোমার টোল পড়া গালের সাথে, নাকটি ছিল বাঁশির মতোন; আমার জীবনে ঘটেছিল, অনেকটা ছন্দপতন। তোমার মোহিত রুপের ঝলকানি দেখে, ভেসে গিয়েছিলাম আবেগে; কোথায় তুমি হারিয়ে গেলে, আমার জীবন থেকে দ্রুতবেগে।                                                             --জয়দীপ দাস     Darling  I first saw you at my elder brother's wedding,  The face was full of a beautiful...

পশ্চিমবঙ্গে ইন্জিনিয়ারিং(Engineering in West Bengal)

ছবি
পশ্চিমবঙ্গে ইন্জিনিয়ারিং ইন্জিনিয়ারিং কলেজের ছড়াছড়ি পশ্চিমবঙ্গে, কিছু কথা লিখে যাই সেই প্রসঙ্গে। ভর্তির জন্য লাগে না মেধা, বেসরকারি কলেজ থাকতে , ভর্তির কি অসুবিধা? কলেজগুলোর চাই শুধু, সেমিস্টারের টাকা, চাকরি দেওয়ার ব্যাপরটা, পুরোটাই ফাঁকা। যদি না চাও কলেজ যেতে, দিয়ে দাও টাকা, তোমার ও তথ্য পড়ে যাবে ঢাকা। ল্যাবরেটরির অবস্থা গুলো, খুবই করুন, তবুও ফাইল বানাতে হয়, নম্বর পাওয়ার দরুন। পড়াশোনার কি যে হাল , বলে বোঝানো দায়, তাই পাশ করে বেরোনোর পর, সবাই করে হায় হায়।                                                --জয়দীপ দাস Engineering    in West Bengal  Engineering College scattered in West Bengal,  Let's write some words in that context.  No talent required for admission,  Having a private college, what is the difficulty of admission?  All the colleges want is semester money,  The job offer ...

লকডাউন(lockdown)

ছবি
লকডাউন ঘুমিয়ে বসে কাটছে দিন লকডাউনের সুবিধা নিন। খাচ্ছি দাচ্ছি হচ্ছি মোটা মা দিচ্ছে খাবার এ খো৺টা। পড়াশোনা সব শিকেয় তোলা নিজেকে লাগছে পাগলা ভোলা। মোবাইল হচ্ছে এখন সুখ আমরা নাকি ভবিষ্যতের উজ্জ্বল মুখ। চুল দা৺ড়ি সব হয়েছে বড় আমরা এখন ভয়েতে জড়।                             --জয়দীপ দাস ................................................................................................ Lockdown  Spending the day by sitting and sleeping,  Take advantage of the lockdown.  I'm eating, I'm getting fat,  The mother is giving chide for food at this time.  Forget learning all the lessons,  Feeling mad emotionally.  Being mobile is happiness now,  Or we are the bright face of the future.  Hair and beards have all been big  We are now gathered in fear.                       ...

হোস্টেল(Hostel)

ছবি
হোস্টেল হোস্টেল জীবনে আছে যে কত স্বাদ, সেগুলো সব ভগবানের দেওয়া আশীর্বাদ। কত জায়গা থেকে আসে কতরকম ছেলে, প্রথম দিকে ব্যপারটা পুরো গোলমেলে। ধীরে ধীরে হয়ে যায় সকলের সঙ্গে বন্ধুত্ব, কেউ কেউ হয়ে উঠে অত্যন্ত গুরুত্ব। পড়াশোনার পাশাপাশি চলে কত পাগলামি, জীবনে চলার পথে এগুলোও দামি। হোস্টেলের স্মৃতিগুলো আবেগপ্রবণ, এইভাবেই কেটে যায় হোস্টেল জীবন।                                                                                 --জয়দীপ দাস Hostel  How much taste there is in hostel life,  Those are all God-given blessings.  How many boys come from so many places,  At first the whole thing was confusing.  Gradually becoming friends with everyone,  Some become extremely important.  How much madness goes along with studying,  Thes...

প্রথম দেখা(First seen)

ছবি
প্রথম দেখা তোমার সাথে প্রথম দেখা, স্কুলের ওই গলিতে, তুমি তখন চলিতে ছিলে, হেলিতে দুলিতে। তোমায় দেখে কিশোর মনে, লাগলো একটু দোলা, কিছুটা সময় দাঁড়িয়ে ছিলাম, হয়ে আপনভোলা। ধীরে ধীরে হারাতে লাগলাম, জীবনের ছন্দ, খেয়াল রাখতে ভুলে গেলাম, নিজের ভালোমন্দ। পড়াশোনায় মন ছিলোনা, চাইতাম তোমায় কাছে, মনটা আমার সবসময়, তোমায় খুঁজিয়াছে। কোথায় হঠাৎ হারিয়ে গেলে, হলোনা আর দেখা, এটাই কি ছিল আমার ভাগ্যের অদৃষ্টে লেখা?                                   ‌     --জয়দীপ দাস ............................................................................................... First seen The first time I met you in that school alley,  You were walking then, swinging to throw.  Seeing you, the teenager seemed to sway a little,  I stood for some time and became careless.  Gradually I began to lose the rhythm of life,  I forgot to take care of my own good and ba...

পুলিশ পেটানো(Beating the police)

ছবি
পুলিশ পেটানো মানুষ তুমি বড়ই বেহায়া, নাইকো শরম লাজ, পুলিশ পেটানো ছাড়া কি নেই তোমার কাজ? ওরা করছে ডিউটি, রোদ, বৃষ্টি, ঝড়েতে, তোমরা তো দিব্যি আছো, নিজদের ঘরেতে। ওদের ও তো সংসার আছে, আছে বৌ, বাচ্চা, তোমাদের এই কাজ নিয়ে, হচ্ছে মিডিয়াতে চর্চা। ওরাও চাইছে বাঁচুক সবাই, বাঁচুক দেশের মানুষ, তোমরা তাহলে হচ্ছো কেন, এমন অমানুষ? বিপদের এই দিনে,লড়াই করতে হবে ,একসাথে, তোমারা কেন চলেছ, এমন এক ভুলপথে? এখনও তো সময় আছে, শুধরে নাও নিজেকে, না হলে তো মরতে হবে, একসাথে সবাইকে।                                                                                                                                        --জয়দীপ দাস Beat...

কবিতা(poetry)

ছবি
কবিতা   ভাবিনি আমিও, লিখব কবিতা, কোনোদিন, করোনা এসে, ঘরবন্দী করে দিল, দিনের পর দিন। কাটছে না সময়, তৈরি হচ্ছে মনে, শূণ্যতা, সেই থেকেই শুরু আমার, লেখালিখি এই কবিতা। ছোটবেলা থেকে পড়ছি কত, কবিতা আর গল্প, সেখান থেকেই ধারণা জন্মেচ্ছে, কিছুটা অল্প অল্প। কবি হতে গেলে কি লাগে, জানিনা আমি এখনও, মনের ভাব প্রকাশ করেছি, কবিতার মাধ্যমে, কখনও-সখনও। লিখতে গিয়ে কবিতা, পেলাম এক সুন্দর অনুভূতি, এ যেন প্রকৃতির দেওয়া অন্য এক সহানুভূতি।                                                           --জয়দীপ দাস ........................................................................................... Poetry    I never thought I would write poetry,  Corona came and placed him under house arrest day after day.  The emptiness that feels like time is not being cut,  This poem has been my writing since then. ...

ইঞ্জিনিয়ারিং হোস্টেল (Engineering Hostel)

ছবি
ইঞ্জিনিয়ারিং হোস্টেল ইঞ্জিনিয়ারিং হোস্টেলর, থাকে কি যে অবস্থাটা; যারা কাটিয়েছে, তারা বুঝে ব্যাবস্থাটা। সকালের নাস্তাতে, দিন দিন লুচি; খেতে খেতে হারিয়ে যায়, মুখের রুচি। দুপুরের মিলটা, যায়না দেওয়া মুখে; তবুও বলতে হয়, আছি অনেক সুখে। সন্ধ্যার টিফিনটা, যদিও হয় ভালো; দেরি করে আসলে, তাও ভোগে গেল। রাতের মিলটা, খেতে হয় বাঁচার জন্য; তাতেই আমাদের, জীবন হয় ধন্য। সারারাত ধরে চলে, নানা খেলাধুলা; সবাই ঘুমোতে যায়, ভোরবেলা। ঘুম থেকে উঠে দেখো, বাথরুমে লাইন; কলেজ দেরি করে গেলে, করবে ফাইন। এত কষ্টের পরও ইঞ্জিনিয়াররা, পায়না দাম; এইসব দেখে জন্মায় আমার অভিমান।                                                        --জয়দীপ দাস ...…..................................................................................... Engineering Hostel  What is the status of engineering hostels,  Those who have spent, they unders...

মেস(Hostel)

ছবি
              মেস মেসের চিত্রটা, রকম একটু অন্য; এখানের ছাত্ররা, হয় একটু ভিন্ন । একটি রুমে থাকে, তিন থেকে চারজন; প্রত্যেক হয়ে ওঠে, প্রত্যেকের প্রিয়জন । রুমের ভেতরে, জোড়া থাকে খাটগুলো;  ভাগ করে নেয় এরা, নিজেদের অসুবিধা গুলো । কেউ করে পড়াশোনা, কেউ টানে বিড়ি; এভাবেই পায় এরা, স্বর্গের সিঁড়ি । কেউ টানে কলকে, কেউ টানে বং, খাওয়ার পর, দেখায় এরা, অনেক ঢং। কোথাও কোথাও বসে আবার, মদের আসর; খাওয়ার পর এরা, নিজেকে ভাবে প্রফেসর । কোনো কোনো রুমে চলে, তাসের খেলা; এভাবেই কাটিয়ে দেয়, এরা দুবেলা ।  কোনো কোনো রুমে চলে, সর্বক্ষণ ল্যাপটপ; সিনেমা দেখা, এদের চলে ননস্টপ। কারো কারো চলে চা, দিনে দুইবেলা;  এরা হয় মুক্ত, থেকে ঝামেলা । বাজার করার রুটিনটা, থাকে নিদিষ্ট; ফাঁকি মেরে চলে যায়, হয় যারা দুষ্ট। করতে হয় রান্না, যদি না আসে মাসি;  তবুও এরা সর্বক্ষণ, থাকে হাসিখুশি ।                                            --জয়দীপ দাস ...

পৃথিবীর রোষ(The wrath of Environment)

ছবি
পৃথিবীর রোষ পৃথিবী যেন রুপ নিয়েছে,অন্য এক ভিন্ন; সেইজন্যই মানবজীবন আজ ছিন্নভিন্ন। মানবজীবন ছিল, কতই না সুখকর; পৃথিবী তুমি কেন হলে, এমন ভয়ঙ্কর? মানছি মানুষ করেছে তোমায়, অনেক অত্যাচার; তোমার ফুসফুসে লাগিয়েছে, অগ্নিসঞ্চার। তোমার শিরা ধমনীতে, সৃষ্টি করেছে বাধা; এইজন্যই কি তুমি আজ, হয়েছো ক্রুদ্ধা? তোমার বুকে শ্রেষ্ঠ হওয়ার, ইচ্ছা ছিল সুপ্ত; সেইজন্য মানুষ করেছে, কত প্রাণী লুপ্ত। মানুষ বড়ই অত্যাচারী, কেটেছে তোমার অঙ্গ; তাইজন্য তুমি কি আজ, ছেড়েছো মানুষের সঙ্গ? তোমার বুকে খো৺ড়া হয়েছে, হাজারো রকম খনি; সেখান থেকেই মানুষ লুটেছে, অনেক দামি মনি। তোমার পানের জলও মানুষ, করেছে বিষাক্ত; সেইজন্যই কি তুমি আজ,  দিচ্ছ শাস্তি উপযুক্ত। তোমার বুকে তৈরি করেছে, প্রচুর কলকারখানা; তাই মানুষ ছুটছে আজ, দুবেলা ডাক্তারখানা। তোমার নেওয়া নিঃশ্বাসও, হয়েছে আজ দূষিত; মানুষের চাহিদা মেটাতে, তুমি কি আজ নিঃশেষিত? কবে ফিরবে পৃথিবী তুমি, আগের অবস্থায়? মানুষ আজ লড়াই করছে, অস্তিত্বরক্ষায়।                           ...

বান্ধবী কবিতা

ছবি
                         বান্ধবী ওহে‌ আমার বান্ধবী ,করি কিছু তোমার বর্ননা, রুপে যেন লক্ষ্মীদেবী,  গুনের নাইকো তুলনা। তোমায় মানায় শাড়িতে ভালো, সঙ্গে খোলা চুল, দাও যদি চোখেতে কাজল কালো,আর কানে দুল। নৃত্য তুমি কর ভালোই, গানের চর্চাটা অল্প, হাতের লেখা খারাপ হলেও, গুছিয়ে লেখ গল্প। মনটা তোমার হলেও নরম, বুদ্ধি আছে তীক্ষ্ণ, কটু কথায় হও যে গরম, মেজাজ হয় উষ্ণ। খাওয়া দাওয়ায় আছে সূচি, খাও শুধু মুখরুচি, পাতে পাও যদি লুচি, হয় না কেন অরুচি? তোমার আছে বন্ধু অনেক, আর আছি আমি, আমাদের মধ্যে জনাকয়েক , দেখেছি তোমার কিপটামি।                                                                --জয়দীপ দাস                                         ...

ভুল বোঝাবুঝি- বাংলা কবিতা

ছবি
ভুল বোঝাবুঝি                                                             কোথা থেকে শুরু হল বন্ধুত্বটা; মনে করতে কেটে গেল, সময় অনেকটা। একসাথে পার করেছি, কত দুরত্ব; আজ কি নেই তার, কোন গুরুত্ব? একসঙ্গে করেছি সমাধান, কত সমস্যার; আজ এই ভুল বোঝাবুঝিকে, পারিনা করিতে পার? অন্ধকার ঘনিয়ে যেমন, কালবৈশাখী হয় ক্ষান্ত; তারপরও তো প্রকৃতি, হয়ে যায় শান্ত। রেগে যাওয়া, ঝগড়া করা ক্ষনিকের জন্য; তোমার আমার বন্ধুত্ব হয়ে উঠুক বন্য।                                                     --জয়দীপ দাস ................................................................................................ Misunderstanding Where friendship begins;  It's too late to remember.  Crossed toget...

অসময়ে বৃষ্টি

ছবি
                   অসময়ে বৃষ্টি বৈশাখ মাসে হচ্ছে বৃষ্টি, এ তো প্রকৃতির সৃষ্টি। রবি চাষে হচ্ছে ক্ষতি,                    চাষিদের বাড়ছে দুর্গতি। জলে ডুবে মাঠগুলো, চাষিদের এ কি সর্বনাশ হলো। ধানগুলো সব পচছে জলে, বৃষ্টি তুমি কেন হলে? চাষিদের মাথায় হাত, তার উপর, ইঁদুরের উৎপাত । খড়গুলো সব হলো নষ্ট,            কয়জন বুঝে চাষির কষ্ট। সরকার যদি করে অর্থসাহায্য, চাষিরা পাবে মূল্য ন্যায্য।                    --জয়দীপ দাস .......................................................................................                          Untimely rain  It is raining in the month of Baishakh,  This is the creation of nature.  Robi cultivation is a loss,  The misery of the farmers is increasing...