কবিতা- বেকারত্ব

বেকারত্ব

বেকার নামের ট্যাগটা, দিয়ো না মোদের গায়ে;
তোমাদের কথাবার্তা শুনে, খুব কষ্ট লাগে।
আমাদের কি দোষ ছিলো বলো, করেছি তো লেখাপড়া;
ভাবিনি কখনো , জীবন হবে এইরকম ছন্নছাড়া।
কত আশা, কত স্বপ্ন ছিল মোদের বুকে;
কোথাও বোধহয় ভূল ছিল, জীবনের অংকে।
দেশে নেই শিল্প, নেই সরকারি চাকরির পরীক্ষা;
বেকার বলে ডাকার আগে, দেখে নাও একবার সমীক্ষা।
কত মেধা হারিয়ে যায়, দুর্নীতির ফলে;
সমাজ আজ তাদেরকেও বেকার বলে।

                                         --জয়দীপ দাস




Unemployment


 Unemployment name tag, please don't give us;

 It hurts to hear when you talk.

 Please tell, whats is our fault, we complete our education;

 I never thought life would be so chaotic.

 How many hopes, how many dreams were in our eye's;

 Maybe there was a mistake somewhere in the mathematics of life.

 There is no industry in the country, no government job ;

 Before calling it unemployed, take a look at the survey.

 How much talent is lost, as a result of corruption;

 Society today calls them unemployed.

                                                       --Joydip Das



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড

পরিযায়ী শ্রমিক কবিতা