বান্ধবী কবিতা
বান্ধবী
ওহে আমার বান্ধবী ,করি কিছু তোমার বর্ননা,
রুপে যেন লক্ষ্মীদেবী, গুনের নাইকো তুলনা।
তোমায় মানায় শাড়িতে ভালো, সঙ্গে খোলা চুল,
দাও যদি চোখেতে কাজল কালো,আর কানে দুল।
নৃত্য তুমি কর ভালোই, গানের চর্চাটা অল্প,
হাতের লেখা খারাপ হলেও, গুছিয়ে লেখ গল্প।
মনটা তোমার হলেও নরম, বুদ্ধি আছে তীক্ষ্ণ,
কটু কথায় হও যে গরম, মেজাজ হয় উষ্ণ।
খাওয়া দাওয়ায় আছে সূচি, খাও শুধু মুখরুচি,
পাতে পাও যদি লুচি, হয় না কেন অরুচি?
তোমার আছে বন্ধু অনেক, আর আছি আমি,
আমাদের মধ্যে জনাকয়েক , দেখেছি তোমার কিপটামি।
--জয়দীপ দাস
Girlfriend
Hey, my girlfriend, let me tell something about you,
Like Lakshmi Devi in form, Quality is not comparable.
You look good in a saree, with loose hair,
Give Kajal black in the eyes and earrings in the ears.
You dance well, you have little singing practice,
Although handwriting is bad, write the story neatly.
Though your mind is soft, your intellect is sharp,
Bitterly speaking that is hot, the mood is warm.
There is a needle in the food, eat only the taste,
If you get luchi leaves, why not distaste?
You have a lot of friends, and here I am,
Some of us have seen your stinginess.
--Joydip Das


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন