প্রিয়তমা(Darling)

প্রিয়তমা

তোমাকে প্রথম দেখেছিলাম, দাদার বিয়েতে;
মুখটি ভরা ছিল, এক ভূবনমোহিনী হাসিতে।
তোমার লাস্যময়ী চোখদুটো ছিল, হরিন নয়নী;
মনে হয়েছিল, এ যেন কোন এক, কল্পকাহিনী।
মাথার ঘন কালো কোঁকড়ানো কেশরাশি, ঝুলছিল কোমর পর্যন্ত;
আমার মনে প্রস্ফুটিত হয়েছিল, এক নব বসন্ত।
গোলাপের পাঁপড়ির মতোই ছিল, তোমার ঠোঁটদুটো;
চেয়েছিলাম সারাজীবনের মতোন, ধরতে তোমার হাতদুটো।
তোমার কোকিল কন্ঠী গলার স্বর ছিল, যেমন মিষ্ট;
আমি হয়ে পড়েছিলাম, তোমার প্রতি, ভীষণ আকৃষ্ট।
তোমার টোল পড়া গালের সাথে, নাকটি ছিল বাঁশির মতোন;
আমার জীবনে ঘটেছিল, অনেকটা ছন্দপতন।
তোমার মোহিত রুপের ঝলকানি দেখে, ভেসে গিয়েছিলাম আবেগে;
কোথায় তুমি হারিয়ে গেলে, আমার জীবন থেকে দ্রুতবেগে।

                                                            --জয়দীপ দাস

   


Darling


 I first saw you at my elder brother's wedding,

 The face was full of a beautiful smile.

 Your lascivious eyes were deer eyes,

 It seemed like a fairy tale.

 The thick black curly hair of the head hung down to the waist,

 A new spring had blossomed in my mind.

 Your lips were like rose petals,

 I wanted to hold your hands like a lifetime.

 Your cuckoo's voice was so sweet,

 I became very attracted to you.

 The nose was like a flute with your toll cheeks,

 There was a lot of rhythm in my life.

 I was overwhelmed with emotion when I saw the flash of your fascinated face,

 Where you get lost is faster than my life.

                                                        --Joydip Das

         


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা- বেকারত্ব

কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড

পরিযায়ী শ্রমিক কবিতা