ফিরে দেখা স্কুল জীবন(Looking back on school life)






তোমাদের কি মনে পড়ে, স্কুল জীবনের দিনগুলো?
পড়াশোনার পাশাপাশি, চলত যে কত খেলাধুলো।
প্রথম বেঞ্চে বসার জন্য,তাড়াতাড়ি স্কুলে যাওয়া;
টিফিনে, দুই টাকার, সেই মশলা মুড়ি খাওয়া।
পড়াশোনা না পারলে, করতে হতো কানধরে ওঠবোস;
সেইসব দিনের কথা ভাবলে, এখন হয় আফসোস।
বন্ধুদের মাঝে চলত, কতই না মারামারি;
মনিটর করত যে, সেইসব খবরদারি।
বছর শেষে স্কুলে হতো, বার্ষিক অনুষ্ঠান;
সেগুলোর পেছনে থাকতো, তোমাদের অবদান।
শীতকালে স্কুল থেকে, ঘুরতে যাওয়া হতো;
সবই চলতো, শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশমতো।
সরস্বতী পূজার সময়, রাত্রে থাকা হতো স্কুলে;
তোমারা কি সেসব কথা, সবই ভুলে গেলে?

                                                 --জয়দীপ দাস





Looking back on school life


Do you remember the days of school life?

 In addition to studying, there was a lot of sports going on.

 To sit on the first bench, to go to school early;

 Two rupees in a tiffin, eat that spice puffed rice.

 If you can't study, you have to do some punishment.

 Thinking back to those days, now is a pity.

 There were fights between friends;

 Teacher used to monitor those precautions.

 At the end of the year there would be school, annual ceremonies;

 Your contribution was behind them.

 In the winter, from school, we used to go for walks;

 Everyone followed the instructions of the teachers.

 During Saraswati Puja, one would stay at school at night;

 Do you forget all those things?

                                               --Joydip Das




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা- বেকারত্ব

কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড

পরিযায়ী শ্রমিক কবিতা