পৃথিবীর রোষ(The wrath of Environment)

পৃথিবীর রোষ

পৃথিবী যেন রুপ নিয়েছে,অন্য এক ভিন্ন;
সেইজন্যই মানবজীবন আজ ছিন্নভিন্ন।
মানবজীবন ছিল, কতই না সুখকর;
পৃথিবী তুমি কেন হলে, এমন ভয়ঙ্কর?

মানছি মানুষ করেছে তোমায়, অনেক অত্যাচার;
তোমার ফুসফুসে লাগিয়েছে, অগ্নিসঞ্চার।
তোমার শিরা ধমনীতে, সৃষ্টি করেছে বাধা;
এইজন্যই কি তুমি আজ, হয়েছো ক্রুদ্ধা?

তোমার বুকে শ্রেষ্ঠ হওয়ার, ইচ্ছা ছিল সুপ্ত;
সেইজন্য মানুষ করেছে, কত প্রাণী লুপ্ত।
মানুষ বড়ই অত্যাচারী, কেটেছে তোমার অঙ্গ;
তাইজন্য তুমি কি আজ, ছেড়েছো মানুষের সঙ্গ?

তোমার বুকে খো৺ড়া হয়েছে, হাজারো রকম খনি;
সেখান থেকেই মানুষ লুটেছে, অনেক দামি মনি।
তোমার পানের জলও মানুষ, করেছে বিষাক্ত;
সেইজন্যই কি তুমি আজ,  দিচ্ছ শাস্তি উপযুক্ত।

তোমার বুকে তৈরি করেছে, প্রচুর কলকারখানা;
তাই মানুষ ছুটছে আজ, দুবেলা ডাক্তারখানা।
তোমার নেওয়া নিঃশ্বাসও, হয়েছে আজ দূষিত;
মানুষের চাহিদা মেটাতে, তুমি কি আজ নিঃশেষিত?

কবে ফিরবে পৃথিবী তুমি, আগের অবস্থায়?
মানুষ আজ লড়াই করছে, অস্তিত্বরক্ষায়।

                                           --জয়দীপ দাস









….................................................................................
The wrath of environment

 As the earth has taken shape, another one is different;
 That is why human life is fragmented today.
 Human life was, no matter how pleasant;
 Why on earth are you so terrible?

 people have done to you, a lot of oppression;
 Your lungs are on fire.
 In your veins and arteries, created obstruction;
 Is that why you are angry today?

 The desire to be the best in your bosom was dormant;
 That's why humans have lost so many animals.
 Man is very cruel, he has cut off your limbs;
 That's why you left today, people?

 There are thousands of mines in your chest;
 People have looted from there, a lot of expensive money.
 Your drinking water is poisonous, too;
 That is why you are punishing today.

 Made in your bosom, lots of factories;
 So people are running today, twice to the hospital.
 Your breath, too, has been polluted today;
 To meet the needs of the people, are you exhausted today?

 When will you return to earth, in the previous state?
 People are fighting today for survival.
   
                                                      --Joydip Das

                                   


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা- বেকারত্ব

কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড

পরিযায়ী শ্রমিক কবিতা