কবিতা- বৌমার স্বাধীনতা
বৌমার স্বাধীনতা
ওসব কথা বলতে এবং শুনতে ভালো, বাকি সবই মিছে।
এই তো সেদিন, পাশের বাড়ির শাশুড়ি-টা দিচ্ছে গালাগালি;
বৌমা নাকি সামলাতে পারেনা, ভালো করে গৃহস্থলি।
বৌমা যদি দুপুরেতে একটু ঘুমায়;
তাতেই শাশুড়ি বৌমাকে, পাঁচ কথা শোনায়।
রান্নার স্বাদ কোনোদিন, হয় যদি খারাপ;
শাশুড়ির মাথায় সেদিন, বেড়ে যায় রক্তচাপ।
বৌমা যদি চায় যেতে, বাপের বাড়িতে;
শাশুড়ি পড়ে যায়, বেজায় অসস্তিতে।
যেদিন এইসব শাশুড়ির, হবে চৈতন্য;
সেদিন দেশের প্রতিটি বৌমার, জীবন হবে ধন্য।
--জয়দীপ দাস
Girl's freedom
Do women still have real freedom today?
It's good to talk and listen, everything else is a lie.
This is the mother-in-law of the house next door, cursing;
Daughter-in-law can't handle it, household well.
If daughter-in-law sleeps a little at noon;
That's why the mother-in-law scold to daughter-in-law.
The taste of cooking is bad, if ever;
The blood pressure in the mother-in-law's head increased that day.
If the daughter-in-law wants to go, to the father's house;
The mother-in-law fell down, very uncomfortable.
The day these mothers-in-law, will be good;
On that day, every girl in the country, life will be blessed.
--Joydip Das
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন