কবিতা- ইন্টারনেট
ইন্টারনেট
কি আজব দিন আইল রে ভাই;
সবাইকে মোবাইল নিয়ে ব্যস্ত হতে দেখতে পাই।
বাচ্চা থেকে বুড়ো, ঘাটছে সবাই ইন্টারনেট;
রিচার্জ কোম্পানিগুলো, ভরাচ্ছে তাদের পেট।
সোস্যাল মিডিয়া নিয়ে, নেটিজেনরা আছে মজে;
বাপের টাকায় রিচার্জ করে, আছে খোশমেজাজে।
অনলাইন গেমগুলো, করছে বাচ্চাদের নেশাগ্রস্ত;
চার্জ কিংবা নেট শেষ হলে, হয় এরা ব্যতিব্যস্ত।
অনলাইনে শেখার মতন আছে যে কত কিছু;
ভুল অনেক তথ্যও আছে পিছু পিছু।
অনলাইনের সঠিক ব্যবহার করে কয়জন?
বেশিরভাগ ব্যস্ত থাকে করতে মনোরঞ্জন।
--জয়দীপ দাস
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন