কবিতা-যোগাসন

যোগাসন

আধুনিক জীবনযাত্রায় নিজেকে সুস্থ রাখতে বিকল্প নেই যার;
নিত্যদিন করতে হয়, যোগাসন নাম তার।
পুরানের সময় থেকে ভারতবর্ষে যোগাসন চলছে;
গোটা বিশ্বের মানুষ আজ যোগের উপকারিতার কথা বলছে।
অঙ্গ প্রত্যঙ্গের সঠিক চালনা, যোগাযোগ ও সুস্থতা বজায় রাখে;
জীবনের সঙ্গে প্রকৃতির যোগসূত্র বাঁধে।
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাড়ায় আত্মবিশ্বাস;
যোগের সময় খেয়াল রাখতে হয় নিঃশ্বাস প্রশ্বাস।
এটির পোশাক হয় সর্বদা আরামদায়ক ও ঢিলেঢালা;
এটি করার সঠিক সময় হল ভোরবেলা।
শরীর ও মনের মধ্যে যোগসূত্র তৈরি করে যোগাসন;
মানসিক চাপ ও ক্লান্তিভাব করে নিয়ন্ত্রণ।
নিয়মমাফিক খালিপেটে যদি করো যোগের প্রয়োগ;
তাহলে তুমি থাকবে সবসময় নিরোগ।

                                                              --জয়দীপ দাস

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা- বেকারত্ব

কবিতা- বন্ধুত্বের মাঝে গার্লফ্রেন্ড

পরিযায়ী শ্রমিক কবিতা